ধানখেতে আড়াই হাজার কোটি টাকার মাছ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্লাবন ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। যা বর্তমানে সারা দেশে একটি মডেল। দাউদকান্দিতে ধানখেতে বর্ষা মৌসুমে মাছ ও শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ইলিয়টগঞ্জ, আদমপুর, পুটিয়া, বাসরা, রায়পুর, সিংগুলা, লক্ষ্মীপুর ও সুহিলপুরসহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে মৎস্য প্রকল্প।
১১৫টি মৎস্য প্রকল্পে প্রতি বছর উৎপাদন হচ্ছে আড়াই হাজার কোটি টাকার মাছ। এখানে উৎপাদিত হয় রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, সরপুঁটি, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের রঙিন মাছ। ব্যবসায়ীরা জানান, এখানে মাছের হিমাগার প্রয়োজন। প্রয়োজনে যেন মাছ সংরক্ষণ করা যায়। এ ছাড়া সহজ শর্তে ঋণ পেলে মাছের উৎপাদন আরও বাড়বে।
সরেজমিন বাসরা গ্রামে দেখা যায়, পাইকারদের মাছ মেপে দিচ্ছেন ব্যবসায়ীরা। মাছে সকালের মিষ্টি আলো পড়ে চকচক করছে। লাফালাফি করছে তাজা মাছ। চলছে হাঁকডাক। নগদ টাকায় মাছ বিক্রি করে খুশি স্থানীয় চাষিরা। ধানখেতে আড়াই হাজার কোটি টাকার মাছট্রাক ও পিকআপভ্যানে মাছ চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় সূত্রমতে, পানিবদ্ধতার কারণে জমি বছরে ৮-৯ মাস খালি পড়ে থাকত। এ এলাকায় এক ফসলের বেশি হয় না। এ পানিবদ্ধতা কাজে লাগিয়ে মাছ চাষ করা হয়। এই মাছ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত লাখো মানুষ। সারা দেশে মাছ চাষে কুমিল্লা দ্বিতীয়। কুমিল্লার মধ্যে প্রথম দাউদকান্দি উপজেলা। এখানে ৫০ হাজার হেক্টর জমিতে উৎপাদিত হয় প্রায় ২ লাখ মেট্রিক টন মাছ।
কুমিল্লা নগরী থেকে আসা খুচরা ক্রেতা আবদুস সাত্তার ও আতাউর রহমান জুয়েল বলেন, ‘দাউদকান্দির প্লাবন ভূমির মাছের চাহিদা রয়েছে। খামারে এসে তাজা মাছ দেখে ক্রয়ের আনন্দ আলাদা। তাই কুমিল্লা শহর থেকে এখানে এসেছি।’
বাসরা গ্রামের চাষি উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি সেলিম মিয়া, মোশাররফ হোসেন ও ইমন বলেন, ‘আমরা ৬০ বিঘা জমিতে মাছ চাষ করছি। অন্য অঞ্চল থেকে এখানের পরিষ্কার পানির মাছের স্বাদ বেশি। তাই কুমিল্লা শহর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের ক্রেতারা এখানে মাছ সংগ্রহ করেন। মাছের খাবারের দাম বাড়ায় আমরা তেমন লাভ পাচ্ছি না।’
আদর্শ মৎস্য চাষ প্রকল্পের পরিচালক আলী আহমদ মিয়াজী জানান, তিনি একাধিক প্রজেক্টের সঙ্গে জড়িত। তার সঙ্গে ৪০০ মানুষ কাজ করেন। অন্য প্রজেক্টের লোকজন পরামর্শের জন্য এলে তিনি সহযোগিতা করেন। জেলায় তিনি চতুর্থবারের মতো শ্রেষ্ঠ মাছ চাষির পুরস্কার পেয়েছেন।
তিনি মনে করেন, মরা খালগুলো খনন হলে প্লাবন ভূমির পানি সরানো যাবে। প্রয়োজনে পানি প্রবেশ করানো যাবে।
দাউদকান্দি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী জানান, দাউদকান্দিতে শতাধিক মৎস্য প্রকল্প রয়েছে। শিক্ষিত বেকার যুবকরাও মাছ চাষে সম্পৃক্ত হচ্ছেন, এতে বেকারত্ব কমছে। এ প্রকল্পের উন্নয়নে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












