ভেনেজুয়েলায় মার্কিন হামলায় যা বললো বিশ্বনেতারা
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুলো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন কাজে বিপরীতে জোরালো প্রতিক্রিয়া জানাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের নেতারা।
ইতোমধ্যে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকার একাধিক দেশ থেকে শুরু করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন এই হামলার নিন্দা জানিয়ে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
গত শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন” হিসেবে আখ্যায়িত করে গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে।
মস্কো আরও জানিয়েছে, সামরিক পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্র যে যুক্তি দেখাচ্ছে তা ভিত্তিহীন এবং এ অবস্থায় সংঘাত বাড়ানো নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বানকে তারা সমর্থন করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি বলেছে, ইইউ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সে সব পক্ষকে সংযম দেখাতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেছে, ভেনেজুয়েলায় বিস্ফোরণ ও অস্বাভাবিক বিমান চলাচলের খবর আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং একতরফা সামরিক পদক্ষেপ বেসামরিক জনগণের জন্য ঝুঁকিপূর্ণ।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ‘বিদেশি চাপ ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং শত্রুর কাছে নতি স্বীকার করা হবে না।’
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে জানায়, সংকট সমাধানে শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক উদ্যোগে তারা সহায়তা দিতে প্রস্তুত। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কামলা স্পষ্ট করে, তার দেশ এই সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয় এবং ভেনেজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
ইউরোপের ভেতরেও শুরু হয়েছে সমালোচনা। জার্মানির কনজারভেটিভ সিডিইউ দলের এমপি রডেরিখ বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করছে। ইতালির সাবেক প্রধানমন্ত্রী একে আন্তর্জাতিক আইনের “স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করে।
এশিয়ায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ সমাধান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছে।
এছাড়া, বেলারুশ ভেনেজুয়েলার “সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন” বলে এই হামলার নিন্দা জানিয়ে কারাকাসের সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “সন্ত্রাসী আগ্রাসন” আখ্যা দিয়ে ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












