রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ভেজাল বীজে হাজারো পেঁয়াজ চাষির মাথায় হাত

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:২৪
ভেজাল বীজে হাজারো পেঁয়াজ চাষির মাথায় হাত

রাজবাড়ী সংবাদদাতা:
কেউ ঋণ নিয়ে ক্ষেত করেছেন, কারও আয়ের একমাত্র পথ পেঁয়াজ চাষ, কিন্তু ভেজাল বীজের কারণে জমি মরে ‘চুঁচা’ হয়ে যাওয়ায় এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে রাজবাড়ীর শত শত কৃষকের।
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলাতেই অন্তত এক হাজার হেক্টরের বেশি জমির পেঁয়াজ চারা মরে গেছে তথ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তারা কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন, যারা বীজ সরবরাহ করেছেন তারাও পেঁয়াজ চাষি, এর আগেও কৃষক তাদের কাছ থেকে বীজ নিয়ে ভাল ফলন পেয়েছেন। তাহলে এবার কেন এমন হলো? তদন্তে নেমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এসব বীজ তিন থেকে চার বছরের পুরনো। যে কারণে ফসলের এই ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এ বছর ৩৩ হাজার ১৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলাতেই সবচেয়ে বেশি ‘হালি পেঁয়াজ’ উৎপাদিত হয়। এ বাইরে সদর ও গোয়ালন্দেও স্বল্প পরিমাণে এই পেঁয়াজের চাষ হয়।
সরজমিনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ শুধু পেঁয়াজ ক্ষেত। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ নিড়ানি দিচ্ছেন। সবুজ পেঁয়াজ মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আবার অনেক কৃষকের জমি মরে পড়ে আছে। পেঁয়াজের চারা মরে লাল হয়ে গেছে। সেখানে কাজ করার কোনো শ্রমিক নেই। পাশাপাশি দুটি ক্ষেতের পার্থক্য দেখলেই বোঝা যায়।
বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ী গ্রামের পেঁয়াজ চাষি আকুল শেখ। এক মাস আগে ৭৫ শতাংশ জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন তিনি। এরই মধ্যে দুবার জমিতে সেচ দিয়েছেন। কিন্তু চারা বড় হওয়ার পরিবর্তে মাথা হলুদ হয়ে ধীরে ধীরে মরে যাচ্ছে। চারা রোপণ ও সেচ দিতে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে।
আকুল শেখ বলছিলেন, “আমি কোনো কোম্পানির বীজ কিনি নাই। স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা বীজ এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলাম। এর আগেও কিনছি। কিন্তু এই বীজে ভেজাল হইছে। চারা মরে গেছে। বড় ধরনের ক্ষতির মধ্যে পড়লাম।”
একই গ্রামের চাষি মুহম্মদ হাসেম আলী শেখ বলেন, তিনি এ বছর ১২৫ শতাংশ জমিতে পেঁয়াজ রোপণ করেছিলেন। রোপণ, সেচ, নিড়ানি সব মিলিয়ে থেকে এখন পর্যন্ত এক লাখ টাকা খরচ হয়েছে।
“এলাকার সজিবের কাছ থেকে বীজ কিনেছিলাম। চারা লাগানোর কিছুদিন দেখি গাছ লাল হয়ে গেছে। এখন তো সব মরে ছোন হয়ে যাচ্ছে। এই যে এত টাকা খরচ করে পেঁয়াজ লাগালাম, এখন আমার এই ক্ষতিপূরণ কে দেবে?”
পেঁয়াজ চাষি বিপ্লব বলেন, “সজিব ভালো বীজের কথা বলে ভেজাল বীজ দিছে। আমি ৬৬ শতাংশ জমিতে পেঁয়াজ রোপণ করেছি। সব গাছ মরে গেছে। কিস্তির টাকা খরচ করে পেঁয়াজ লাগিয়ে ছিলাম। এখন সব লোকসান। আমার মত শত শত কৃষক আছে তাদেরও একই অবস্থা। আমরা সজিবের বিচার চাই।”
পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর গ্রামের কৃষক আবেদ আলী ম-ল স্থানীয় বীজ ব্যবসায়ী শহীদুল ইসলাম লাল্টুর কাছ থেকে দুই কেজি বীজ ১০ হাজার টাকায় কিনেছিলাম। সেই বীজের চারা ছয় পাকি জমিতে রোপণ করেছিলেন। আবেদ আলী ম-ল বলেন, “জমিতে লাগানোর কয়েকদিন পর দেখি চারা মরে যাচ্ছে। আমার খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। এখন আমি তো খুবই চিন্তায় পড়ে গেলাম।”
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেছে, উপজেলায় আট হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। ভেজাল বীজের কারণে এর মধ্যে ২১৬ হেক্টর জমির পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
“কৃষকেরা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে দেখেছি, এলাকার কিছু মৌসুমী বীজ বিক্রেতার কাছ থেকে এই বীজ কিনেছে কৃষকরা। যে বীজ কিনেছে সেগুলো দুই থেকে তিন বছর আগের হওয়ায় এই পরিস্থিতি হয়েছে।”
কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, “এই উপজেলায় আট হাজার ৯৯২ হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হয়েছে। এর মধ্যে ভেজাল ও নিম্নমানের বীজের কারণে ১৫০ হেক্টর জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ১১ হাজার ৩৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে ৭০৫ হেক্টর জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭০০-৮০০ কৃষক।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে