মোবাইল ব্যাংকিং:
৬ মাসে সাড়ে ৫ লাখ কোটি টাকা লেনদেন
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) লেনদেন হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫২২ কোটি টাকা। আর একক মাসের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গত বছরের ডিসেম্বরে। মোবাইল ব্যাংকিং মাধ্যমে এ মাসটিতে মোট ৯৬ হাজার ১৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত বছরের এপ্রিল মাসে এক লাখ ৭ হাজার ৪৬০ কোটি টাকা লেনদেন হয়েছিল, যেটা ছিল সর্বোচ্চ লেনদেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছিল ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা। আগস্ট মাসে কিছুটা কমেছিল লেনদেন। ওই মাসে লেনদেন হয়েছিল ৮৭ হাজার ৪৪৬ কোটি টাকা। পরের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৮৭ হাজার ৬৩৫ কোটি, অক্টোবরে ৯৩ হাজার ১৩ কোটি, নভেম্বরে ৯২ হাজার ১২৫ কোটি ও বিদায়ী বছরের ডিসেম্বরে লেনদেন হয়েছে ৯৬ হাজার ১৩২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত হিসাবধারী বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৫৭৩টি। গত বছরের জুলাই মাস শেষে হিসাবের সংখ্যা ছিল ১৮ কোটি ১১ লাখ ৩৭ হাজার ৭৬৩টি। প্রাপ্ত তথ্যমতে, ছয় মাসে হিসাব বেড়েছে ৯৯ লাখ ২৫ হাজার ৮১০টি। এসব গ্রাহকের মধ্যে পুরুষ গ্রাহকের সংখ্যা ১১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৪৭০ জন ও নারী গ্রাহক ৮ কোটি ১২ লাখ ৪ হাজার ৪৯৩ জন। আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং মাধ্যমে এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৫ লাখ ৪ হাজার ৬৩৭ জন।
চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে এক লাখ ৫৩ হাজার ১ লাখ ৫৩ হাজার ৫৭৪ কোটি টাকা লেনদেন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ হয়েছে ১৬ হাজার ৭৫৮ কোটি টাকা, বিভিন্ন পরিষেবায় ১২ হাজার ৬০৫ কোটি টাকা ও কেনাকাটায় ১৯ হাজার ৫২৬ কোটি টাকা লেনদেন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)