ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
ভূমিকম্প বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর অনেক ভবন ধসে যেতে পারে।
তিনি বলেন, ঢাকা শহরে মোট ২১ লাখ ভবন রয়েছে। ১৫ লাখের কিছু বেশি ভবন এক থেকে দুই তলা বিশিষ্ট। পাঁচ লাখ ভবন রয়েছে ছয় তলা বিশিষ্ট। অপর দিকে ১০ তলা বা এর চেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনের সংখ্যা খুবই কম। ভূমিকম্পে ছয় তলা ভবনগুলো নিয়ে শঙ্কা বেশি। কারণ এই ভবনগুলোতে সবচেয়ে বেশি দুর্বলতা রয়েছে। এসব ভবনের অনেক অনেক আগের। পুরনো হওয়ার কারণে এমনিতেই এগুলো বেশ দুর্বল হয়ে গেছে। আবার অনেক আগে নির্মাণের কারণে বিএনবিসি নীতিমালা অনুসারে নির্মাণ করা হয়নি। শক্তিশালী মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন ভূমিকম্পের ঝাঁকুনি সহ্য করতে পারবে না।
সাম্প্রতিক ভূমিকম্পগুলো থেকে প্রতীয়মান হয় যে, মাটির নিচে প্রচুর শক্তি সঞ্চিত হয়ে আছে। গত দুই সপ্তাহের ব্যবধানে কয়েকটি ছোট ছোট ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে ইতোমধ্যে। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে ২১ নভেম্বরের ভূমিকম্পে। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এর চেয়ে বেশি শক্তির ভূমিকম্প হলে আরো বেশি ক্ষতি হতে পারে এতে সবাই একমত। সে কারণে ভবনগুলো বিশেষ ঢাকাসহ বড় শহরগুলোর বিদ্যমান ভবনগুলো শক্তিশালী করা প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।