বরই থেকে ৫ লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন গিয়াস
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মৌলভীবাজার সংবাদাদতা:
বরই চাষে ভাগ্য বদলেছে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত গিয়াস উদ্দিনের। জমিতে আপেল, বলসুন্দরী এবং রেড আপেল কুল চাষ করে তিনি হয়েছেন স্বাবলম্বী। এ বছর তার বিশাল বাগানে ফলন ভালো হওয়ায় বাজারে ফলটি বিক্রি করে পাঁচ লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন এই কৃষক। তিনি জানান, আগামী ১৫-২০ দিন পর বাজারে বরই বিক্রি করতে শুরু করবেন। পাইকাররা বাগানে এসে কিনে নিয়ে যাবেন সুস্বাদু এই ফল।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। এক বিঘা জমি দিয়ে শুরু করলেও এখন তিনি পাঁচ বিঘা বাগানের মালিক। গ্রামের মনু নদের তীরে তার বরইয়ের বাগান। বর্তমানে তার বাগানের ৪০০ থেকে ৪৫০টি গাছে ঝুলে আছে কচিকাঁচা বরই।
এই কৃষক বলেন, প্রথম বছর এক বিঘা জমিতে ২০০ গাছের চারা রোপণ করি। মোট খরচ হয়েছিল ৪০ হাজার টাকা। সাত মাসেই ফল আসে। প্রতিটি গাছে তিন থেকে প্রায় এক মণ পর্যন্ত বরই আসে। ওই বছর আমি কয়েক লাখ টাকার বরই বিক্রি করি। প্রতিদিন ব্যবসায়ীরা পাইকারি দামে এখান থেকে ১২০ থেকে ১৫০ টাকা করে কেজি দরে বরই নিয়ে যেতেন। তারাও লাভবান হয়েছেন আমিও লাভ করেছি। এবার জমির পরিমাণ বেশি, আশা করছি পাঁচ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।
রাজনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল আমিন বলেন, সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের বরই চাষ বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন জাতের উদ্ভাবন হচ্ছে। আমরা চাষিদের সহযোগিতা করছি। কৃষি বিভাগের পক্ষ থেকে গিয়াস উদ্দিনের এলাকার বরই চাষে আগ্রহীদের উৎসাহিত করছি। দিন দিন ওই এলাকায় বরই চাষ বৃদ্ধি পাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)