রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ভুয়া এনজিও খুলে ৪০ কোটি টাকা আত্মসাৎ -নিঃস্ব হাজারো গ্রাহক

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, রাত ৩:৫৭
ভুয়া এনজিও খুলে ৪০ কোটি টাকা আত্মসাৎ -নিঃস্ব হাজারো গ্রাহক

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের অনেক দিনমজুর তাদের প্রতিদিনের আয় থেকে জমানো টাকা রেখেছিলেন বিসিফের শ্যামপুর শাখায়। কিন্তু তাদের সেই টাকা নিয়ে পালিয়েছে বিসিফ নামের একটি অবৈধ এনজিও। এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন তারা।
গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে না বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন-বিসিফ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রাহকের ৪০-৫০ কোটি টাকা নিয়ে কয়েকমাস আগে শ্যামপুরসহ কয়েকটি শাখায় তালা মেরে তারা পালিয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের।
অনুসন্ধানে জানা যায়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নিবন্ধন বা অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী বিসিফের মূল মালিক ছিলো রাজশাহীর গোদাগাড়ীর কামাল উদ্দিন, শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার জহুরুল ইসলাম, শিবগঞ্জের মিজানুর রহমান ও বাবর আলী। তবে কয়েকটি শাখার কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর তারা পরস্পরের প্রতি দায়িত্ব ছেড়ে দিচ্ছে।
কামাল উদ্দিনের দাবি, তিনি প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক। জহুরুল ইসলাম বলছেন, এর সব দায়ভার কামাল উদ্দিনের। বাকি অন্যতম দুই মালিক মিজানুর ও বাবর আলীও দায়িত্ব নিতে অপরাগ। তাদের এই অন্তর্দ্বন্দ্বে পথে বসেছেন হাজারো গ্রাহক।
নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের মতো হাজারো মানুষ তাদের কাছে টাকা পাবে। কিন্তু তারা ইচ্ছা করে আমাদের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বাড়িসহ সম্পদ করছেন। এনজিওর মালিক পক্ষের একজন শিবগঞ্জের বাবর আলী। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এনজিওর টাকায় তৈরি করেছেন আদর্শ হাসপাতাল নামের একটি হাসপাতাল। কামাল হোসেন রাজশাহীতে বাড়ি কিনেছেন প্রায় চার কোটি টাকা দিয়ে।
গ্রাহকদের দাবি, জেলাজুড়ে বিসিফের ১৪টি শাখা ছিল। প্রত্যেক শাখা থেকেই কয়েক কোটি টাকা করে হাতিয়ে নিয়েছে সংস্থাটি। প্রথমবার পালিয়ে যাওয়ার পর অভিনব কৌশল অবলম্বন করা হয়। বিসিফের জায়গায় টানানো হয় ‘আদর্শ ফাউন্ডেশন’ নামের একটি নিবন্ধিত এনজিওর সাইনবোর্ড।
চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রামের সহজ-সরল সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিসিফের ছয় সদস্যকে আটক করে র‌্যাব।
এ ঘটনায় করা মামলায় অন্যতম আসামি করা হয়ে বিসিফের সাবেক নির্বাহী পরিচালক কামাল উদ্দিনকেও। তবে তাকে এখনো গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে বিসিফের সাবেক নির্বাহী পরিচালক কামাল উদ্দিন বলেন, বিসিফ থেকে অব্যাহতি নেওয়ার পরও আমার নাম ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানির করা হচ্ছে। আমি গ্রাহকের কোনো টাকা হাতিয়ে নিইনি। বাবর আলী এনজিওর টাকা দিয়ে শিবগঞ্জে আদর্শ হাসপাতাল নির্মাণ করেছেন। আমি তাকে সেসব বুঝিয়ে দিয়ে এসেছি। আমার কাছে কোনো টাকা নেই। জানতে চাইলে বাবর আলী বলেন, ‘আমাদের ভুল বুঝিয়ে সব টাকা হাতিয়ে নিয়ে গেছেন কামাল উদ্দিন। আমার কাছে কোনো টাকা নেই।’
এনজিওর টাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘এ হাসপাতাল এনজিওর টাকায় না। আমি নিজের টাকায় শেয়ার কিনেছি।’
তবে বিসিফের অন্যতম মালিক জহরুল ইসলাম বলেন, এখনো নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন কামাল উদ্দিন। সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন। কামাল উদ্দিনের বিরুদ্ধে সংস্থাটির অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে