রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয় -ইউএনএইচসিআর
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে রাখাইনের পরিস্থিতি এখনো অনুকূল নয়। শরণার্থীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় তারা জড়িত নয়।
গত রোববার (১৯ মার্চ) থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর থেকে প্রচারিত বিবৃতিতে এসব বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থীদের দলের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে ইউএনএইচসিআর অবগত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এক দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পের আওতায় সফরটি হচ্ছে।
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইউএনএইচসিআরের মূল্যায়ন হলো, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়। একই সময়ে প্রতিটি শরণার্থীর একটি জ্ঞাত পছন্দের ভিত্তিতে তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার ও কোনো শরণার্থীকে যে প্রত্যাবাসনে বাধ্য করা উচিত নয়, সেটিও আমরা পুনর্ব্যক্ত করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।