ভারী তুষারপাতে যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট ব্যাহত
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়ে দেশজুড়ে হাজারো ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) রাত পর্যন্ত দেশজুড়ে প্রায় ১৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জুমুয়াবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিইয়ার্ক লিবার্টি এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে। এ ছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোতেও ফ্লাইট ব্যাহত হয়েছে।
জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ার লাইন্স বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ১০০টি নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।
সবচেয়ে ভারী তুষারপাত হওয়ার আশঙ্কা ছিলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। চালকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং জরুরি সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এটি চলতি মৌসুমে নিউইয়র্ক সিটির দ্বিতীয় বড় তুষারপাত হতে যাচ্ছে। এর আগে গত ১৪ ডিসেম্বর শহরজুড়ে কয়েক ইঞ্চি তুষার জমেছিলো। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)