হামাসের বীরত্ব:
ভারত সাগরে ইসরায়েলের জাহাজে ড্রোন হামলা
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারত সাগরে ইসরায়েলের মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে জুমুয়াবার ড্রোন হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড হামলাটি চালিয়েছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের। শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলে, জুমুয়াবার ইসরায়েলের একটি বেসামরিক জাহাজে ইরানের আইআরজিসি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এতে ওই জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সমুদ্রপথে নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যামব্রে’ জানিয়েছে, মাল্টার পতাকাবাহী এবং ফ্রান্সের পরিচালিত ওই জাহাজের মালিক ইসরায়েল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। এ কারণেই জাহাজটিতে হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাজটি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে এসেছিল।
এদিকে জাহাজটিতে ড্রোন হামলার প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েলি এক নাগরিকের অংশীদারত্বে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ আটক করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটি জুমুয়াবারেই লোহিত সাগরে ইয়েমেনের হোদেইদা বন্দরের দক্ষিণ-পশ্চিমে একটি জ্বালানিবাহী ট্যাংকারকে সতর্ক করেছিল। সতর্কবার্তায় বলা হয়েছিল, ট্যাংকারটি যাত্রাপথ পরিবর্তন না করলে সেটিতে হামলা চালানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)