ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি -পাকিস্তানের প্রেসিডেন্ট
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ভারত বর্তমানে বৈশ্বিক শান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি।
ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়; এটি একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব।
জারদারি জানান, বিশ্বনেতা, বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে পাওয়া সহানুভূতি ও সমর্থনের বার্তা পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে উঠেছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনে থাকা সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।
পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতায় দেখা গেছে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা অবাধে কার্যক্রম চালানোর সুযোগ পায়, তখন এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় সাধারণ ও নিরীহ মানুষকে।
একই সঙ্গে দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট জারদারি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখ- ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে। এমনকি কেউ কেউ আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তাও প্রদান করেছে বলে তিনি দাবি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)