ফিলিস্তিনিদের জীবন এখন সন্ত্রাসী ইসরায়েলের অনুমতির ওপর নির্ভরশীল
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের সীমান্ত অবরোধ এবং চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এখন কেবল সাময়িক ‘নিরাপত্তা ব্যবস্থা’ নয়। এটি ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির একটি স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ পুরোপুরি সন্ত্রাসী ইসরায়েলের হাতে চলে গেছে। ফলে গাজাবাসীর জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারগুলো এখন ইসরায়েলি দখলদারদের অনুমতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
বিশেষ করে ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ সন্ত্রাসী ইসরায়েল নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্ত বন্ধ থাকার কারণে মানবিক সহায়তার ট্রাকগুলো আটকা পড়ে এবং টন টন খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে।
বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যুদ্ধাহতদের গাজা ত্যাগ করা অত্যন্ত জটিল ও ধীরগতির প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে গাজায় ১৮,৫০০-এর বেশি রোগী জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকলেও সীমান্ত পার হওয়ার অনুমতি মাত্র অল্প কয়েকজনকে দেওয়া হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে স্থায়ী অবরোধের মধ্যে রাখার একটি কৌশল। গত এক বছরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় অন্তত ১,৬০০ ফিলিস্তিনি গাজার ভেতরেই মারা গেছেন।
যখন সীমিতভাবে সীমান্ত খোলা হয়, তখনও ইসরায়েলি দখলদার বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় গাজাবাসীদের। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি শুধু ভ্রমণের স্বাধীনতাই নয়, গাজার শিক্ষা, অর্থনীতি এবং পারিবারিক সম্পর্ককেও ধ্বংস করছে।
২০০৭ সাল থেকে শুরু হওয়া এই অবরোধ বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে গাজার উত্তর অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
মানবাধিকার কর্মীদের মতে, সন্ত্রাসী ইসরায়েল চলাচলের স্বাধীনতা নিয়ন্ত্রণের মাধ্যমে গাজাবাসীকে একটি অনিশ্চিত এবং অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












