ভারত-পাকিস্তানকে সংযমের আহবান যুক্তরাজ্য, ইতালি ও আফগানিস্তানের
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বের বহু দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। এবার প্রতিক্রিয়া জানালো আফগানিস্তান। দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বলেছে, এই সংঘাত বাড়লে তা ‘এই অঞ্চলের কারও স্বার্থ রক্ষা করবে না।’
গত বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ‘উভয় পক্ষকেই সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে’।
যুক্তরাজ্য বলেছে, তারা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা একটি গুরুতর উদ্বেগের বিষয়। যুক্তরাজ্য সরকার উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং দ্রুত ও কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।’
এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করে ভারতের সঙ্গে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।
বৈঠককালে পাক পররাষ্ট্রমন্ত্রী ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে গত রাতে ভারতের ‘বিনা উস্কানিতে ও বেআইনি হামলা’র ফলে উদ্ভূত গুরুতর আঞ্চলিক নিরাপত্তা সংকট সম্পর্কে অবহিত করে বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের এই লঙ্ঘন যুদ্ধের সঙ্গে তুলনীয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)