যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান
পাকিস্তান ভূখ-ে গত বুধবার (৭ মে) ভোর রাতে হামলা চালিয়েছে ভারত। এ ঘটনার পর দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনায় পারদ আরও চরম পর্যায়ে পৌঁছেছে।
পাকিস্তানের দেয়া তথ্যানুযায়ী, ভারতের হামলায় ৩১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা আবারও শুরু হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হলে এতে পাকিস্তানকে দায়ী করে ভারত। কিন্তু ইসলামাবাদ শুরু থেকেই ভারতের এ অভিযোগ অস্বীকার করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ সীমান্তের নিয়ন্ত্রণ লাইনে হামলা চালিয়ে আসছিলো।
ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার দেশ দুটি হামলায় জড়িয়েছে। বিশেষ করে ১৯৪৭ সালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান ভাগ হয়ে গেলেও হামলা থামেনি।
১৯৪৭ সালে দেশ ভাগ:
ব্রিটিশ ঔপনিবেশিক থেকে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান গঠিত হয়। আর ভারত গঠিত হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।
হিন্দু মুসলিম বিভাজনের কারণে দুই দেশে ব্যাপক রক্তপাত ঘটে। এতে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ তাদের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ১০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।
ওই সময়ে কাশ্মীর রাজ্যটি ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় ছিলো। এই অনিশ্চয়তা থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়। পরবর্তীতে ১৯৪৭ থেকে ১৯৪৮ সালে ভারত-পাকিস্তান এ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৪৯ সালের জানুয়ারিতে জাতিসংঘের সমর্থনে ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা স্থাপন করা হয়, যা কাশ্মীরকে বিভক্ত করে।
এই যুদ্ধবিরতি রেখা পরবর্তীতে ‘লাইন অব কন্ট্রোল’ নামে পরিচিত হয়। যা নিয়ে আজও দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। উভয় দেশই কাশ্মীরকে সম্পূর্ণ অংশের দাবি করে, যদিও বর্তমানে দুই দেশই কাশ্মীর নিয়ন্ত্রণ করে আসছে।
১৯৬৫ সালে কাশ্মীর যুদ্ধ:
ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করেছে এই অভিযোগে ১৯৬৫ সালের আগস্টে পাকিস্তান দ্বিতীয়বার সেখানে হামলা চালায়। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। পরবর্তীতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
১৯৮৯-৯০ কাশ্মীর যুদ্ধ:
১৯৮৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক গণবিদ্রোহ শুরু হয়, যখন বিরোধপূর্ণ অঞ্চলের দীর্ঘদিনের ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। পরবর্তী কয়েক দশকে বহু সেনা, স্বাধীনতাকামী যোদ্ধা ও সাধারণ নাগরিক নিহত হন। এর জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহীদেরকে অর্থায়ন ও অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ তুলে ভারত।
১৯৯৯ সালে কারগিল যুদ্ধ:
ওই সময়ে পাকিস্তান কারগিল পর্বতের বরফাচ্ছন্ন উচ্চভূমিতে ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি ঘাঁটি দখল করে নেয়।
তবে সংঘাত এলাকায় পারমাণবিক অস্ত্রের অংশ মোতায়েনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর, যুক্তরাষ্ট্রের চাপের মুখে পাকিস্তান পিছু হটে। সে সময়ে ১০ সপ্তাহব্যাপী সংঘাতে অন্তত ১ হাজার মানুষ নিহত হয়।
২০১৯ সালে কাশ্মীর সংঘাত:
২০১৯ সালে ভারতের পুলওয়ামাতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪০ জন নিহত হয়। ওই সময়ে জাতীয় নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকা ভারত যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়।
এতে পাকিস্তান ভারতের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …