ভারতে হিন্দুত্ববাদীদের হামলায় এক মুসলিম শহীদ, গ্রেপ্তার ১১
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গাড়িতে গরুর গোশত আছে এমন সন্দেহে দুই মুসলিমকে বেধড়ক পিটিয়েছে হিন্দুত্ববাদী কথিত গো-রক্ষক নামক উগ্র সন্ত্রাসীরা। এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং অপরজন মারা গেছেন। ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। গুজরাটের ওই শহরটি থেকে মুম্বইতে যাচ্ছিল ওই গাড়িটি। কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে ভেতরে থাকা দুই জনকে পেটায় স্থানীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। পুলিশ এরইমধ্যে ওই হত্যাকা-ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে।
খবরে জানানো হয়, রাস্তায় যে টোল প্লাজা রয়েছে সেখানকার কর্মীরাই গো রক্ষকদের খবর দেয় যে ওই গাড়িতে গরুর গোশত রয়েছে। এরপরই রাস্তায় ওই গাড়িটিকে আটকায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একটি দল। গাড়িতে থাকা দু’জনকে বেধড়ক মারধর করা হয়। এতে একজনের মৃত্যু হয়। মৃতের নাম আফান আব্দুল মাজিদ আনসারি।
বয়স ৩১ বছর। তিনি গুজরাটের প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের কুরলার বাসিন্দা। এদিকে অপর গাড়ি আরোহী নাসির হুসেন শেখ। তিনিও আহত হয়েছিলেন। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।
ভারতে এই কথিত গো রক্ষক নামক হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা প্রায়ই এ ধরণের মারধর থেকে শুরু করে হত্যাকা- পর্যন্ত ঘটছে। এর আগে ৮ই জুন গরু পাচারের অভিযোগে এক জনকে হত্যা করা হয়েছিল। পুলিশ তখন রাষ্ট্রীয় বজরং দলের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
পুলিশ জানিয়েছে যে, গত ৮ই জুন যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সঙ্গে এই গ্রুপটির যোগ নেই। পুলিশ জানিয়েছে, এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কোথাও গরুর গোশত নিয়ে যাওয়ার খবর পেলেই তারা সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা হামলা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)