ভারত-মার্কিন বিবৃতিতে সন্ত্রাস-প্রসঙ্গ, ক্ষুব্ধ পাকিস্তান
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত-মার্কিন যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান। আমেরিকার সহকারী রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ পাকিস্তানের। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময় দুই দেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে যে সব সন্ত্রাসবাদী আছে, তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্তপারের সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায়, পাকিস্তানের দখলে থাকা কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না চালাতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।
পাকিস্তান বলেছে, আমেরিকা যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাক-মার্কিন সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।
পাকিস্তানের দাবি, যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার নিন্দা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)