ভারতে এবার হোটেলে বোমাতঙ্ক, মোদির রাজ্যে আতঙ্ক চরমে
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একের পর এক হোটেলে বোমাতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যটির রাজকোট শহরের কমপক্ষে ১০টি হোটেল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে, এমনই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষকে ইমেইল পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আর এরই জেরে হোটেলগুলোতে তল্লাশি শুরু করে পুলিশ। বোমাতঙ্কের এই ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের এই রাজ্যে আতঙ্ক উঠেছে চরমে। তবে তল্লাশি অভিযানের পরে এসব হুমকি ভুয়া বলে প্রমাণিত হয়।
স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) পুলিশ ইন্সপেক্টর এসএম জাদেজা বলেন, হোটেলগুলোতে দুপুর পৌনে ১টার দিকে ইমেইল আসে। পরে এসব হোটেল বিষয়টি পুলিশকে জানিয়ে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (বিডিএস) দিয়ে এই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করতে বলে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিগত কয়েক সপ্তাহ ধরে বিমানে বোমা থাকার ভুল খবর ছড়ানো হচ্ছিল। সেই ঘটনা নিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা রোধে কড়া ব্যবস্থাও নেয়। এবার একের পর এক বিলাসবহুল হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছে। গুজরাটের এই ঘটনায় তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
মূলত রাজকোটের ১০টি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছে। “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে” - এই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষগুলোকে ইমেইল পাঠানো হয়। একের পর এক এতগুলো হোটেলে এমন ইমেইল আসার পরই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশও তল্লাশি অভিযান শুরু করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে ৯টি সফল অভিযান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ব্লক করা অসম্ভব, হেগসেথকে ‘ভূগোল শিক্ষা’ দিলেন ইরানের স্পিকার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংল্যান্ডে বকেয়া বিলের বোঝা ও জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর নতুন ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দখলদাররা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই বিকল্প, দাবি আইআরজিসির
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












