ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’কে কেন্দ্র করে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে- ঘূর্ণিঝড়টি গতকাল রোববার উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে।
তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস. এস. আর. বলেছে, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কি না- তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আইএমডির মহাপরিচালক মহাপাত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
সে আরও বলেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কৃষিজমির ফসলের উপর। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালায়ও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)