ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
আল ইহসান ডেস্ক:
প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারতে পরীক্ষা করা খাদ্য নমুনার প্রতি ছয়টির মধ্যে অন্তত একটি গুণগত মান বা নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই পরিসংখ্যান শুধু একটি প্রশাসনিক সংখ্যা নয় বরং এটি ভারতের সামগ্রিক খাদ্য ব্যবস্থার এক গভীর সংকটের চিত্র তুলে ধরেছে।
খাবারে এই ভেজাল ও দূষণের প্রভাব কেবল ব্যবসার ক্ষতি করছে না বরং এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও স্বাস্থ্যগত বিপর্যয়। চিকিৎসকদের মতে, বিশ^ স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর বিশে^ প্রায় ৬০ কোটি মানুষ অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়। একই কারণে প্রাণ হারায় লক্ষাধিক মানুষ। ভারতের মতো জনবহুল দেশে এর পরিণতি আরও মারাত্মক রূপ নিচ্ছে, যা সাধারণ ফুড পয়জনিং বা পেটের অসুখ থেকে শুরু করে লিভার নষ্ট হওয়া এবং ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী মরণব্যাধি তৈরি করছে। খাবারে ব্যবহৃত ভারী ধাতু, ক্ষতিকর কৃত্রিম রং, কীটনাশকের অবশিষ্টাংশ এবং শিল্পকারখানার রাসায়নিক মানুষের শরীরে ধীরে ধীরে জমা হয়ে জীবনীশক্তি ধ্বংস করে দিচ্ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু ও বয়স্করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।