জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেলের কৌশলগত মজুত অন্তত তিন মাসে উন্নীত করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং পুরো সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনার সুপারিশসহ ১২ দফা প্রস্তাব দিয়েছে জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত বিশেষ কমিটি।
গতকাল রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিস বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে, গত ২৬ এপ্রিল গঠিত ১০ সদস্যের এই কমিটিকে সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। ৩০ দিনের মেয়াদে কমিটি দুই দফা বৈঠক করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে মতামত গ্রহণ করে।
কমিটির ১২ দফা সুপারিশে যেসব প্রস্তাব:
কমিটির সুপারিশে বলা হয়, কৌশলগত তেল মজুত বাড়ানো, আমদানির উৎস বৈচিত্র্য আনা, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটাল মনিটরিং চালু করা জরুরি। পাশাপাশি অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর আইন প্রয়োগের কথাও বলা হয়েছে।
এছাড়া এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, এসপিএম প্রকল্প এবং ইআরএল-২ দ্রুত বাস্তবায়ন, রুফটপ সোলার বাধ্যতামূলক করা এবং সিস্টেম লস কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটি আরও বলেছে, তেল-গ্যাস-কয়লা-সোলার ও উইন্ড-সব উৎস মিলিয়ে সমন্বিত বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা নিতে হবে এবং বিপিসির পাশাপাশি বেসরকারি খাতে আমদানির সম্ভাবনাও যাচাই করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)