ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন। গত বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ জুমুয়াবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতার উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।