তফসিলের পর যেভাবে চলছে প্রশাসন
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিকের প্রস্তুতি চলছে জোরেশোরে। তফসিলের পর রাজনৈতিক অঙ্গনেও ফিরছে স্থিতিশীলতা। সরকার বা প্রশাসনও চলছে প্রায় আগের মতোই। দু-একটি ক্ষেত্রে সামান্য পরিবর্তন এলেও মোটামুটি সব ধরনের কার্যক্রমই স্বাভাবিক। যদিও তফসিলের পর প্রশাসন কিভাবে চলবে- সেটি নিয়ে বিভিন্ন মহলে ছিল প্রশ্ন।
তফসিলের পরও উপদেষ্টা পরিষদের বৈঠক, একনেক সভা, সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হচ্ছে। আগের আইন সংশোধন করা ছাড়াও নতুন অধ্যাদেশের কাজও থেমে নেই। প্রশাসনে প্রয়োজনীয় বদলি-পদোন্নতিও চলছে। তবে নির্বাচনি বিধি-বিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু পদে নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া বদলি ও নিয়োগ বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ সরকার অন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। আবার আওয়ামী লীগের সময়ের মতো নির্বাচনকালীন দলীয় কোনো সরকারও নয়। ভোটে অংশ নেবেন উপদেষ্টা পরিষদের এমন সদস্যরাও ইতোমধ্যে সরে গেছেন। তাই জনকল্যাণে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে এ সরকারের কোনো বাধা নেই। তবে সরাসরি নির্বাচনকে প্রভাবিত করে বা নির্বাচনি এলাকায় সুবিধা দেওয়া সংক্রান্ত কোনো কাজ এ সরকার করবে না।
অন্তর্বর্তী সরকারের আগের মতো কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখছেন না জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলারাও।
কর্মকর্তারা জানান, উন্নয়নমূলক কিছু কাজের ক্ষেত্রে কোনো কোনো কর্মকর্তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সংশয়ে পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে শীর্ষ নির্বাহীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে।
তফসিলের পরও নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাওয়ার পর গত ৩০ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবারের নিয়মিত বৈঠক তো চলছেই। বৈঠকে অধ্যাদেশ অনুমোদন দেওয়া হচ্ছে। অনুমোদনের পর সেগুলোর গেজেটও জারি হচ্ছে।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও হচ্ছে। গত ২৩ ডিসেম্বর একনেক সভা হয়। সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তবে কোনো নির্বাচনি এলাকার ভোটারদের সুবিধা দিতে পারে, এমন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












