ভারতকে সেনা প্রত্যাহার করে নিতে বলল মালদ্বীপ
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সেনা প্রত্যাহার করে নিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে মালদ্বীপ। গত জুমুয়াবার মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় চীনপন্থি মোহামেদ মুইজ্জু। একদিন পরই তার সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু গত শনিবার তার কার্যালয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ করেছে। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী রিজিজু মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপে গিয়েছিলো।
মালদ্বীপে ভারতের প্রায় ৭০ জন সেনা অবস্থান করছে। এছাড়া ম্যানিং রাডার এবং নজরদারি বিমান রয়েছে। মালদ্বীপ থেকে বিদেশি সেনা প্রত্যাহার ছিল প্রেসিডেন্ট মুইজ্জুর অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি। গত জুমুয়াবার শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে সে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ভারতের নাম না করে সে বলেছে, মালদ্বীপে কোনো বিদেশি সামরিক কর্মী থাকবে না। যখন আমাদের নিরাপত্তার কথা আসে, আমি একটি লাল রেখা আঁকব। মালদ্বীপ অন্যান্য দেশের লাল রেখাকেও সম্মান করবে।
সম্প্রতি মুইজ্জু এএফপিকে বলেছে যে, ভারতীয় সামরিক বাহিনীর জায়গায় চীনা সৈন্যদের এনে আঞ্চলিক ভারসাম্য নষ্ট করা তার উদ্দেশ্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)