ভারতকে বাদ দিয়ে ইন্টারনেটের বিকল্প ব্যবস্থা করলো বাংলাদেশ
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্টারনেট ব্যান্ডউইথে ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ। ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানিতে নতুন পথ বেছে নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে বেসরকারি খাতে সাবমেরিন কেবল সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে এবং নতুন আন্তর্জাতিক কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে দেশের মোট ইন্টারনেট ব্যান্ডউইথ চাহিদার প্রায় অর্ধেক পূরণ করছে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবল। বাকি অংশ আমদানি করতে হয় ভারত থেকে স্থলভিত্তিক সংযোগের মাধ্যমে। এতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এই নির্ভরতা কমাতে সরকার দীর্ঘদিন ধরেই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছিলো।
প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, বেসরকারি উদ্যোক্তাদের সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত করা গেলে বছরে প্রায় ২৪ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক ব্যান্ডউইথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ইতোমধ্যে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল স্থাপন ও পরিচালনার লাইসেন্স দিয়েছে।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেবলের মধ্যে প্রথমটির মেয়াদ দুই বছরের মধ্যে শেষ হচ্ছে। অন্যদিকে দ্বিতীয়টির মেয়াদ থাকলেও বাড়তি চাহিদার কারণে এর সক্ষমতা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বড় ধরনের ব্যান্ডউইথ সংকটের ঝুঁকি রয়েছে।
প্রযুক্তিবিদ আমিনুল হাকিম জানান, ২০২৬ সালে তৃতীয় সাবমেরিন কেবল ‘এসএমডব্লিউ-৬’ কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার আগ পর্যন্ত সময় সবচেয়ে চ্যালেঞ্জিং। এই শূন্যতা পূরণ করতেই বেসরকারি খাতকে এগিয়ে আনা হয়েছে।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো জানায়, তারা সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করতে চায়।
এ লক্ষ্যে ভারত ছাড়াও জাপান ও সিঙ্গাপুর ভিত্তিক একাধিক আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সংযুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমবে।
তবে শুধু আন্তর্জাতিক সংযোগ নয়, দেশের ভেতরে ব্যান্ডউইথ বিতরণ ও তৃণমূল পর্যায়ে ইন্টারনেট পৌঁছে দেওয়াও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, টেকসই ইন্টারনেট ব্যবস্থার জন্য অবকাঠামো উন্নয়ন ও সরবরাহ সক্ষমতা বাড়ানো জরুরি।
উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত হয় ২০০৬ সালে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিত-া
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












