ভাগ্নের গায়ে পা লাগায় ২ মাদরাসা ছাত্রকে বেধড়ক পেটালো শিক্ষক
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দুই মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই দুই ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী রাব্বি হাসান ও মিরাজ সদর উপজেলার দ্বীননাথপুর জামেয়াতুল উলুমিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
তাদের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খাবারের পর মাদরাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে ছিলেন দুজন। এসময় শিক্ষক ইব্রাহিম খলিলের ভাগ্নে হুজাইফার শরীরে পা তুলে দেয় রাব্বি। তা দেখে রাব্বি ও মিরাজকে মারধর করে ইব্রাহিম।
এরপর আটকে রাখা হয় তাদের। দুই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।