জাকসু নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে নারী পোলিং অফিসারের মৃত্যু
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে এসে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল জুমুয়াবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল আনুমানিক ৩১ বছর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবারের জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে তিনি বাসায় ফিরে যান।
জুমুয়াবার সকালে ভোট গণনার কাজে যোগ দিতে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসেন। সকাল আনুমানিক ৮টার দিকে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।