ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে অস্ত্র রেখে দিবে হামাস
হামাসের একজন জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল বলেছেন, যেকোনো যুদ্ধ-পরবর্তী চুক্তির অধীনে প্রতিরোধ গোষ্ঠিটি তাদের অস্ত্র ধরে রাখবে। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং নতুন করে ইসরায়েলি আক্রমণ রোধে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব করেছেন তিনি।
মেশাল বলেন, ভবিষ্যৎ ইসরায়েলি আক্রমণ ঠেকাতে একটি কাঠামোর অধীনে হামাস তাদের অস্ত্র রেখে দিবে। এই কাঠামোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং নতুন ইসরায়েলি যুদ্ধ প্রতিরোধে গাজার সীমান্ত বরাবর একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তিনি জোর দিয়ে বলেছেন, নিরস্ত্রীকরণ ফিলিস্তিনিদের কাছে অগ্রহণযোগ্য।
মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেশাল বলেন, গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধ যাতে ফিরে না আসে আমরা তার নিশ্চয়তা চাই।
মেশাল বলেন, ফিলিস্তিনিদের নিরস্ত্র করা মানে তাদের আত্মা কেড়ে নেওয়া। দখলদারিত্বের সাথে আমাদের অভিজ্ঞতা হল যে, ফিলিস্তিনি অস্ত্র তুলে নেয়া হলে গণহত্যা শুরু হয়- সাবরা ও শাতিলা থেকে শুরু করে ফিলিস্তিনি ইতিহাস জুড়ে সংঘটিত গণহত্যা যার উদাহরণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।