মূল্যস্ফীতির আগুনে পুড়ছে দেশ
দেশের অর্থনীতি ক্রমেই গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের উচ্চ সুদহার, জ্বালানি-বিদ্যুতের ঘাটতি, রফতানিতে টানা পতন, বাজারে দুর্বল চাহিদা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগ স্থবিরতা- সব মিলিয়ে অর্থনৈতিক চাপ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। পাশাপাশি শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়া, মূল্যস্ফীতি বৃদ্ধি, রাজস্ব ঘাটতি, প্রশাসনিক জটিলতা এবং বৈদেশিক ঋণের বাড়তি চাপ অর্থনীতির ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলছে। সামগ্রিক এই পরিস্থিতিতে অর্থনীতির অন্তত ৯টি বড় সমস্যা এখন প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে।
দেশের মোট রফতানি আয় চার মাস ধরে নিম্নমুখী। সর্বশেষ নভেম্বর মাসে রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২৩ কোটি ডলার। মাসটিতে আয় দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কের কারণে প্রধান রফতানি বাজারে প্রতিযোগিতার চাপ আরও বেড়েছে। আগস্ট থেকে টানা চার মাস রফতানিতে পতন হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
তৈরি পোশাক খাতে রফতানি কমেছে ৫ শতাংশ। গত বছরের নভেম্বর মাসে যেখানে রফতানি আয় ছিল ৩৩১ কোটি ডলার, চলতি বছর তা কমে ৩১৪ কোটি ডলারে নেমে এসেছে। কৃষিপণ্য রফতানি কমেছে ২৫ শতাংশ, ওষুধ ৯ শতাংশ, হোম টেক্সটাইল ৮ শতাংশ এবং পাট–পাটজাত পণ্য ১০ শতাংশ। চামড়া খাতে কিছুটা উন্নতি হলেও সামগ্রিক পতন বাজারে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।
রফতানি খাতের নেতারা মনে করেন, বৈশ্বিক বাজারে দুর্বল চাহিদা, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ভোক্তাচাহিদার পতন, নিটওয়্যার খাতে অর্ডার কমে যাওয়া এবং প্রতিযোগিতায় চীনের আগ্রাসী অবস্থান বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শীতকালীন পণ্যের বড় অংশ নিটওয়্যার হওয়ায় অর্ডারের হ্রাস সামগ্রিক আয়ে বড় প্রভাব ফেলেছে।
অন্যদিকে দেশের ব্যবসায়ীরা বলছেন, সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে রফতানিকারকদের আয় কমছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলছে।
ব্যবসায়ীরা আরও মনে করেন, নতুন পণ্য উদ্ভাবন, বাজার বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তিতে নতুন বিনিয়োগ ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কাঁচামালের দাম, উৎপাদন ব্যয়, জ্বালানি-বিদ্যুৎ খরচ- সবকিছু বিবেচনায় এনে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া জরুরি।
অর্থনীতির আরেক বড় সমস্যা করের অতিরিক্ত চাপ। উদ্যোক্তারা বলছেন, ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, পরিবহন-আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা এবং জ্বালানির বাড়তি দাম ব্যবসায় পরিবেশকে কঠিন করে তুলেছে। এর মধ্যে করের অতিরিক্ত বোঝা ব্যবসায়ীদের আরও সংকটে ফেলছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রত্যাশা অনুযায়ী রাজস্ব সংগ্রহ করতে পারছে না, ফলে ঘাটতি বাড়ছে। কিন্তু তবুও আইএমএফ শর্ত পূরণে এনবিআরকে লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হয়েছে, যা ব্যবসা খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
ব্যবসায়ীদের মতে, অগ্রিম আয়কর (এআইটি) ও উৎসে কর (টিডিএস) কার্যত ‘কর সন্ত্রাস’ সৃষ্টি করেছে। তারা বলেন, অনেক সময় লাভ না হলেও কর দিতে হয়, আবার লোকসান করলেও কর বাড়ে। এর ফলে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
নভেম্বর মাসে মূল্যস্ফীতি আবারও বেড়ে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে। তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপে ফেলেছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৭.৩৬ শতাংশে উঠেছে। গ্রাম-শহর উভয় অঞ্চলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।