ব্রিটিশ আমলের সীমানা পিলার উদ্ধার, গ্রেপ্তার ৪
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জুমুয়াবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা পিলার কেনাবেচা করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জুমুয়াবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যাদব সরকার দাবি করেছেন বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন।
সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)