ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার উত্তরা ও মিরপুরে গ্যাস লাইন লিকেজ থেকে লাগা আগুনে ৬ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। উত্তরার উত্তরখান এবং মিরপুর পাইকপাড়ায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর থেকে সকালের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরারর উত্তরখানের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে ৩ জন ভর্তি হয়েছেন।
সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে মিরপুরের পাইক পাড়ায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হওয়া অপর তিনজনকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।