ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মোবাইল নেটওয়ার্ক খাতে ফাইভজি এখন অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন টু মেশিন (এমটুএম) লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) আলোচনায় রয়েছে। এসবের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
অভিজ্ঞ মহলের মতে, উন্নয়নের সঙ্গে এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২২-২৩ সালের মধ্যে বছরে সাইবার নিরাপত্তা বিঘœকারী ঘটনার গড় পরিমাণ ছিল ২৫ লাখের বেশি।
বিশ্বে প্রতি মিনিটে প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে সাইবার অপরাধের কারণে। দেখা দিচ্ছে নানা সংকট। ২০২৫ সালে এ ক্ষতি বছরে ৬০০ লাখ কোটি টাকায় ঠেকতে পারে।
বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক স্ক্যাম, ফিশিং, অ্যাকাউন্ট হ্যাকিং, অনলাইনে অপতথ্য, হয়রানি বা প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি ও ঘৃণা বা বৈষম্যের শিকার হওয়ার ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রকাশিত হিসাব বলছে, সাইবার অপরাধের পরিসংখ্যানে বাংলাদেশে ৭৫ শতাংশ ভুক্তভোগীর বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশে সাইবার অপরাধের প্রবণতা ৩৮১ শতাংশ বেড়েছে!
সাইবার পুলিশিং সেন্টার প্রতিদিন গড়ে দুই শতাধিক অভিযোগ আসছে, যার বেশির ভাগই অনলাইনে হয়রানিবিষয়ক। একশনএইডের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, ৬৪ শতাংশ নারীই অনলাইন সহিংসতার শিকার। তবে অভিযোগ দিতে আসে এরূপ ভূক্তভোগীর সংখ্যা ২০ শতাংশেরও কম।
এ তথ্য থেকে দেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সহজেই অনুমান করা যায়।
সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপরেখা বাস্তবায়নের ফলে ইন্টারনেট, অটোমোশন, আইওটি প্রভৃতির ওপর নির্ভরতা বাড়ছে মানুষের। এখন শুধু ব্যাংক-বীমা নয়, ছোটখাটো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনও হয় ইন্টারনেটে। হাতে হাতে থাকা মোবাইল ফোনে করা যায় অনেক কিছু। সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধ বিচরণ শহর থেকে গ্রামের মানুষের। আর এসবের সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
বিভিন্নভাবে সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। উদাহারণত, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক সপ্তাহের জন্য কক্সবাজার বেড়াতে গেলেন। এতে সেখানে তাকে টার্গেট করা শত্রুদের জন্য সহজ হতে পারে। কিংবা বাড়ি না থাকার নিশ্চিত খবরে পাশের বাড়ির বখে যাওয়া ছেলেটা সব চুরি করে নিয়ে যেতে পারে। অন্যদিকে নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার না করার কারণে হ্যাকারদের হাতে চলে যেতে পারে পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য, যা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায়।
আমাদের দেশে ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে নিরাপত্তার বিষয়টি খুবই উপেক্ষিত। প্রায় শতভাগ ব্যবহারকারীই পাইরেটেড বা বিনামূল্যে অখ্যাত কোম্পানির সফটওয়্যার করে থাকেন। আর ৫০ ভাগ প্রতিষ্ঠানেই ফায়ারওয়াল ব্যবহার করা হয় না। ৮০ শতাংশ ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এ বিষয়ে সচেতন। তবে সেখানেও নিরাপত্তার ত্রুটি রয়েছে। নইলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা ঘটত না।
দেশের মোট ব্যাংকের ৫০ ভাগ সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল (এনজিএফডব্লিউ) সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। সাইবার অপরাধীদের ধরতে আরো শক্তিশালী সাইবার পুলিশিংয়ের ওপর জোড় দিতে হবে। অপরাধীরা এখন অনেক বেশি কৌশলী। তাদের প্রতিরোধ করতে আমাদের আরো দক্ষ হতে হবে। সাইবার নিরাপত্তা পর্যাপ্তভাবে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।