ব্যাংকে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ধীরগতিতে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পাহাড় জমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। জুনের তুলনায় মাত্র দুই মাসে তা বেড়েছে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান থাকলেও বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকা-ে সেই অর্থের পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। কারণ, ব্যাংকগুলোর মোট তরল সম্পদের প্রায় ৮২ শতাংশই রয়েছে অনুমোদিত সিকিউরিটিজে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে উদ্বৃত্ত
তারল্য বাড়লেও সেই অর্থ কাজে লাগানোর মতো বিনিয়োগের চাহিদা তৈরি হচ্ছে না। এর পেছনে মূলত চাহিদার ঘাটতি ও বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তা কাজ করছে। একদিকে গ্যাস-বিদ্যুতের সংকট, বৈশ্বিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও নীতির সমন্বয়হীনতার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে সতর্ক রয়েছেন। অন্যদিকে, বড় অঙ্কের খেলাপি ঋণের চাপ সামলাতে ব্যাংকগুলোও নতুন ঋণ বিতরণে ঝুঁকি নিতে চাইছে না।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. এজাজুল ইসলাম বলেন, ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বাড়ার অন্যতম কারণ হলো বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকা। ব্যাংকগুলো আমানত সংগ্রহ করছে, কিন্তু সেই তুলনায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম। ফলে ব্যাংকের হাতে থাকা অর্থ আয়যোগ্য সম্পদে রূপান্তর করতে তারা সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে। তিনি বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশের অভাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং যুদ্ধের প্রভাব ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান কারখানাগুলোই উৎপাদন স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে। ফলে নতুন বিনিয়োগ ও ঋণের চাহিদা বাড়ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৎস্য রপ্তানি আয় শতকোটি ডলারে নেয়ার লক্ষ্য
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না দেয়ায় মাকে জবাই করে হত্যা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের হাট গেন্ডারিয়া
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি অফিসে অর্থের ঘাটতিই অর্থ আত্মসাতের প্রমাণ নয় -হাইকোর্ট
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি -বাংলাদেশ ব্যাংক
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না -আইনমন্ত্রী
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটে থাকা রঙিন ফুল ও ফুলের কুঁড়ির মাঝে দেখা যাচ্ছে ছোট্ট সবুজ কামরাঙ্গা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রাস্তার পাশের দৃশ্য।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












