সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকা- সংশোধন করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে কোনো দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার তা করে দেখিয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।’
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। ইশরাক হোসেনের অভিযান প্রসঙ্গে স্পিকার বলেন, ‘ইশরাক হোসেন ভালো কাজই করতে চেয়েছিলেন। তিনি মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই গিয়েছিলেন। কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধÑকোনো অস্ত্র নেওয়া মানায় না, শোভা পায় না। ফলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৎস্য রপ্তানি আয় শতকোটি ডলারে নেয়ার লক্ষ্য
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না দেয়ায় মাকে জবাই করে হত্যা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের হাট গেন্ডারিয়া
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি অফিসে অর্থের ঘাটতিই অর্থ আত্মসাতের প্রমাণ নয় -হাইকোর্ট
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি -বাংলাদেশ ব্যাংক
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না -আইনমন্ত্রী
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটে থাকা রঙিন ফুল ও ফুলের কুঁড়ির মাঝে দেখা যাচ্ছে ছোট্ট সবুজ কামরাঙ্গা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রাস্তার পাশের দৃশ্য।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












