সরকারি অফিসে অর্থের ঘাটতিই অর্থ আত্মসাতের প্রমাণ নয় -হাইকোর্ট
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ডাকঘরের ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দ-িত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ওমর ফারুককে খালাস দিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, সরকারি হিসাবে অর্থের ঘাটতি কিংবা দায়িত্ব হস্তান্তর না করার বিষয়টিই অর্থ আত্মসাতের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ।
গত সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে হাইকোর্টের বিচারক শেখ তাহসীন আলীর একক বেঞ্চ ফৌজদারি আপিল মঞ্জুর করে এ রায় দেয়।
আপিলের শুনানি শেষে হাইকোর্ট পর্যবেক্ষণে বলে, সরকারি অফিসে আর্থিক ঘাটতি পাওয়া গেলে কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তা অনুপস্থিত থাকলে সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু সন্দেহ যত জোরালোই হোক, তা কখনো প্রমাণের বিকল্প হতে পারে না। অর্থ আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রতিষ্ঠা করতে নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন।
রায়ে আদালত আরও উল্লেখ করে, মামলায় লালমনিরহাটের প্রধান ডাকঘর থেকে ৯ লাখ টাকা সংগ্রহের কথা বলা হলেও ওই অর্থ আদিতমারী উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছিল বা সেখানে গ্রহণ করা হয়েছিল- এমন সুনির্দিষ্ট নথিপত্র তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করতে পারেননি।
মামলার নথি, সাক্ষ্য-প্রমাণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি দেখতে পান হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কেবল আর্থিক অনিয়মের হিসাব কিংবা দায়িত্ব হস্তান্তর না করার বিষয় দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অপরাধ প্রতিষ্ঠা করা যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৎস্য রপ্তানি আয় শতকোটি ডলারে নেয়ার লক্ষ্য
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না দেয়ায় মাকে জবাই করে হত্যা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের হাট গেন্ডারিয়া
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি -বাংলাদেশ ব্যাংক
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না -আইনমন্ত্রী
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটে থাকা রঙিন ফুল ও ফুলের কুঁড়ির মাঝে দেখা যাচ্ছে ছোট্ট সবুজ কামরাঙ্গা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রাস্তার পাশের দৃশ্য।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












