ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতর ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে ব্যাংক ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাথের চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনায় জড়িত অভিযোগে অগ্রণী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা ও তার এক সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ও ওই কার্যালয়ের উপপরিচালক আল আমীন সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্ত আসামিরা হলো- অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীর (২৫)।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, কামরুল হোসেন শাখাটির ক্যাশ ও ভল্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন কৌশলে ভল্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয়।
অর্থ আত্মসাতের বিষয়টি গোপন রাখতে তিনি অভিনব পন্থা অবলম্বন করেন। এক হাজার টাকার নোটের বড় বান্ডিলের ভেতরের অংশে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট লুকিয়ে রাখতেন। ফলে বাইর থেকে বান্ডিলগুলো স্বাভাবিক ও পূর্ণাঙ্গ মনে হলেও ভেতরের প্রকৃত হিসাবে বড় অঙ্কের ঘাটতি থেকে যেত।
গত ৯ আগস্ট ব্যাংকিং লেনদেন শেষে নিয়মিত ক্যাশ ও ভল্টের হিসাব মেলাতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার এই বিরাট ঘাটতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের টানা জিজ্ঞাসাবাদে কর্মকর্তা কামরুল কোনো সন্তোষজনক জবাব বা ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়।
পরবর্তী সময়ে পুলিশি জিজ্ঞাসবাদে কামরুল স্বীকার করে, ভল্ট থেকে সরানো টাকা তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হতো। আত্মসাৎ করা এই অর্থ দিয়ে আসামিরা যৌথভাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে বলে সূত্রে প্রকাশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












