ব্যবহার করা চা পাতা ফেলে দিচ্ছেন? লাগতে পারে ৫ কাজে
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
দিনে অন্তত দুইবার চা খাওয়ার অভ্যাস আমাদের প্রায় সকলেরই রয়েছে। তবে চা তৈরী হয়ে যাওয়ার পর চা পাতা ফেলে দেওয়াই রীতি। কারণ ফুটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো যায় না। আর বানালেও চায়ের স্বাদ বদলে যায়। ফুটানো চা পাতা আবারও ব্যবহার করলে চায়ের স্বাদ ঠিকভাবে পাওয়া যায় না। তবে চা পাতা বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
বাড়িতে বানানো চানা মশলায় অন্য স্বাদ এনে দিতে পারে এই ব্যবহার করা চা পাতা। এখন প্রশ্ন হলো, কীভাবে এই চা পাতা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়? চানা মশলা রান্নার সময়, ব্যবহার করা চা পাতা পানিতে ভিজিয়ে রাখুন। চায়ের ভেজানো পানি ছেঁকে এতে মিশিয়ে দিন। এতে চানা মশলার স্বাদ বাড়বে। পাশাপাশি গাঢ় রঙও হবে।
বর্ষায় ঘরে গন্ধ হয়। এই ব্যবহার করা চা পাতা থেকে বানিয়ে ফেলা যায় রুম ফ্রেশনার। পানি ছেঁকে নিয়ে তাতে মেশান কয়েক ফোঁটা পছন্দমতো এসেনশিয়াল অয়েল।
সবজি কাটার চপিং বোর্ডে কালচে ছোপ পড়ে যায়। ১ কাপ পানিতে চা ফুটিয়ে নিন। এরপর ডিশ ওয়াশার ও লেবুর রসের সঙ্গে ওই পানিটি দিয়ে চপিং বোর্ড পরিষ্কার করে নিন।
জুতা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে? কাজে আসতে পারে চা পাতা। জুতার ভিতর একদিন রেখে দিন এই চা পাতা। এতে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল ঢেলে দিন। এতেই সমস্ত সমস্যার সমাধান হবে।
সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেলে, হাতের সামনে থাকা চা পাতা চেপে ধরুন ক্ষতের উপর। দ্রুতই সেরে উঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












