ব্যবসায়ীরা খারাপ, এই বদনাম ঘোচাতে হবে -এফবিসিসিআই সভাপতি
অল্প কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার অস্থির করে ব্যবসায়ী সমাজের বদনাম তৈরি করে। এফবিসিসিআই তাদের দায়িত্ব নেবে না। তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে সমিতি ও চেম্বারগুলোকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীরা খারাপ এই বদনাম ঘোচাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মৌলভী বাজারে অবস্থিত মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতির ওপর ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে, এফবিসিসিআই তাদের পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করতে হবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে, যেন পুরো ব্যবসায়ী সমাজ তাদের কারণে বদনামের শিকার না হয়। এজন্য সমিতি ও চেম্বারগুলোকে এগিয়ে আসতে হবে। ২-১ জন ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ কলঙ্কিত হতে পারে না। ব্যবসায়ীরা খারাপ, এই বদনাম ঘোচাতে হবে। এজন্য সমিতি ও চেম্বারগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।