বোর্ড পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের দায়িত্ব অবহেলা নিয়ে কিছু কথা
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
ইতিপূর্বে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে ওভার মার্কিং নিয়ে কিছু মতামত পেশ করেছিলাম। যার ইতিবাচক ফলাফল আমরা এসএসসি ২০২৫ইং পরীক্ষার রেজাল্টের মাধ্যমে লক্ষ্য করেছি। ফলে এইবার কিছুটা মেধার মূল্যায়ন ঘটেছে। আশা করি সামনের পরীক্ষাগুলোতেও মূল্যায়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এবার আরেকটি বিষয় নিয়ে মতামত পেশ করতে চাই সেটা হল পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকদের দায়িত্ব অবহেলা নিয়ে। পরীক্ষার হলে একে অপরের মধ্য শেয়ার করে বা খাতা দেখাদেখি করে লেখার একটা ট্রেডিশন হয়ে গেছে ফলে বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখা করার কোন প্রয়োজন বোধ করে না।
আর করবেই বা কেন! পরীক্ষার হলে দেখাদেখি করে লেখার সুযোগ থাকলে কষ্ট করে তারা কেন পড়ালেখা করতে চাইবে। তাদের মাথায় আগেই সেট করে ফেলে কোন ভাবে পরীক্ষার কেন্দ্রে যেতে পারলেই পাস করবে।
শিক্ষার্থীদের এইরকম মানসিকতা গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় দায়ী কক্ষ পরিদর্শকরা। কারণ বেশিরভাগ শিক্ষক তাদের সঠিক দায়িত্ব পালন না করে তারা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্যই উঠে পড়ে লেগে যায়। পরীক্ষার হলে যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকেন তিনি কখন আসেন বা কাছাকাছি আসলেই শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়ার কাজটাই কক্ষ পরিদর্শকরা বেশি করে থাকেন।
এই কাজটা বেশিরভাগ হয়ে থাকে মফস্বলের কেন্দ্রগুলোতে। কারণ শিক্ষকরা জিম্মি হয়ে যায় কেন্দ্রের দায়িত্বে যারা থাকে তাদের কাছে। যার ফলে সৎ ও আদর্শবান শিক্ষকরা এই দায়িত্ব থেকে দূরে থাকতে চায়।
আগামীর বাংলাদেশ যদি আমরা নতুনভাবে গড়তে চাই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই পরীক্ষার কেন্দ্রে কক্ষ পরিদর্শকরা তারা তাদের দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। শিক্ষার্থীরা ভালভাবে লেখাপড়া করে ভাল ফলাফল করতে হবে এই মানসিকতা তাদের গড়ে তুলতে হবে। তাদেরকে শিখাতে হবে তারা যেন অন্যের অনুকরণীয় না হয়ে অন্যের অনুসরণীয় হয়। অন্যের লেখার উপর ভর না করে নিজের জ্ঞানের মাধ্যমে পরীক্ষায় লিখতে হয়। অর্থাৎ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে।
আর কক্ষ পরিদর্শকরা নির্ভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং সৎ ও আদর্শবান শিক্ষকরা এই দায়িত্বে পালনে উদ্বুদ্ধ হয় তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই আমি মনে করি পড়ালেখার সঠিক পরিবেশ গড়ে উঠবে। শিক্ষার্থীরা হয়ে উঠবে আবার পড়ালেখা নির্ভর।
রেজাউল হক আব্বাসী।
সহকারী শিক্ষক, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়,
দুর্গাপুর, নেত্রকোনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈমানি চেতনা ও জাতীয় ঐতিহ্যের ওপর বিভৎস আঘাত
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নারিকেল গাছই ‘শেষ ভরসা’ বিলুপ্তপ্রায় বাবুই পাখির
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বুকে বিদেশি গোয়েন্দার ছায়া আর নয় শৈথিল্য, এখনই চাই কঠোর পদক্ষেপ
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সত্যের কণ্ঠরোধ ও নিম আহমেদ: হঠকারী অভিযানের পরিনাম শুভ হতে পারে না
০৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলিম তরুণীদের জীবন নিয়ে উগ্র হিন্দুত্ববাদী ‘লাভ ট্র্যাপ’: ঘাতক চক্রের বিষদাঁত এখনই উপড়ে ফেলতে হবে
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাম্প্রদায়িক বিষবাষ্প ও অপপ্রচারের নিকৃষ্ট কার্যক্রম: মুশরিকদের আস্ফালন কি চলতেই থাকবে?
০৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চ আদালতে ‘ডেড ল’ বা অকার্যকর ঘোষিত ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০’ পুণঃবহালের অপচেষ্ঠা চলছে। এর মাধ্যমে পাহাড়কে উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, ‘একদেশে দুই আইন’ ও পাহাড়ে রাজা-প্রজা প্রথা বহাল, বাঙ্গালী ও রাষ্ট্রের ভূমি অধিকার হরণ এবং সেনা প্রত্যাহার সহ পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নের গভীর ষড়যন্ত্র চলমান। উচ্চ আদালত, সেনাবাহিনী এবং সরকারের উচিত দেশবিরোধী এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়া। (১)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একাত্তর-পরবর্তী লুণ্ঠন: বন্ধুত্বের আড়ালে ইতিহাসের এক ট্র্যাজিক অধ্যায়
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জগন্নাথ বিশ^বিদ্যালয়ে দ্বীনি অধিকারে হস্তক্ষেপ: অর্ধেক বেলা মসজিদ বন্ধ রাখা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে নওমুসলিম সোহাগের শাহাদাত এবং আমাদের বিবেকহীন নীরবতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটপাতের হাড়কাঁপানো আর্তনাদ ও রাষ্ট্রের বিলাসিতা- উদ্বাস্তু শিশুদের কান্নায় কি পবিত্র আরশ উনার পায়া কাঁপছে না?
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












