হামাস নেতা হানিয়ার ভাষণ:
বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে পরাজয় রুখতে পারবে না সন্ত্রাসী ইসরাইল
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সাদিস ১৩৯১ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক;
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইল গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় পরাজয় ও অপমানের বদলা নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপকভাবে গণহত্যা চালাচ্ছে।
তিনি গত বুধবার এক ভাষণে বলেন, “নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করে সন্ত্রাসী ইসরাইল নিজের পরাজয় রোধ করতে পারবে না।” মঙ্গলবার একদিনে গাজার বিরুদ্ধে স্থল অভিযানে যাওয়া সন্ত্রাসী ইসরাইলের অন্তত ১৬ সেনার নিহত হওয়ার প্রতি ইঙ্গিত করে হানিয়া বলেন, এভাবে প্রতিদিন চলতে থাকলে গাজা থেকে যাদের ছাড়িয়ে আনতে আগ্রাসন চালানো হচ্ছে তাদের চেয়ে বেশি ইহুদিবাদী সেনা মারা পড়বে।
হামাস নেতা ইসমাইল হানিয়া তার ভাষণে বলেছেন, গাজায় নির্বিচার বিমান হামলায় সন্ত্রাসী ইসরাইল তার নিজের বন্দি নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, সন্ত্রাসী ইসরাইলি বিমান হামলায় গাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের জীবন ও সম্পদ যতখানি বিপন্ন, সন্ত্রাসী ইসরাইল বন্দিদের জীবনও ঠিক ততটাই বিপন্ন।
হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, ফিলিস্তিনিরা যতদিন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে না পারছেন এবং একটি সার্বভৌম দেশের মালিক না হচ্ছেন ততদিন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে না। তিনি বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অ ংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)