ঋণে ডুবছে যুক্তরাষ্ট্র:
৩ মাসে সাড়ে ৭৭ হাজার কোটি ডলার ঋণ করবে মার্কিন সরকার
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সাদিস ১৩৯১ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বছরের চতুর্থ ত্রৈমাসিক বা প্রান্তিকে ৭৭৬ বিলিয়ন বা ৭৭ হাজার ৬০০ কোটি ডলার ঋণ করবে বলে আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সিএনএনের সংবাদে বলা হয়েছে, বছরের শেষ প্রান্তিকে আর কখনোই সরকার এত পরিমাণ অর্থ ঋণ করেনি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের এসব কথা বলেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের প্রথম প্রান্তিকে তারা ৮১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ করতে চায়। সেটাও বছরের প্রান্তিকে ঋণের রেকর্ড হয়ে থাকবে।
এদিকে বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন সরকার ১ লাখ ১ হাজার কোটি ডলার ঋণ করেছে, যা অর্থ মন্ত্রণালয়ের মে মাসের প্রাথমিক পূর্বাভাসের চেয়ে ২৭৭ বিলিয়ন বা ২৭ হাজার ৭০০ কোটি ডলার বেশি।
মার্কিন কেন্দ্রীয় সরকার কী পরিমাণ ঋণ নিতে পারবে, তার আইনি বাধ্যবাধকতা আছে। গত কয়েক বছরে নাগরিকদের প্রণোদনা দেওয়াসহ নানা কারণে দেশটির জাতীয় ঋণ আইনি সীমা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার ছুঁয়ে ফেলেছে।
এ পরিস্থিতিতে অনেক তর্ক-বিতর্কের পর গত মে মাসে ঋণসীমা সাময়িকভাবে স্থগিত করা হয়। তা না হলে গত ৫ জুনের পর দেশটি ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়ে যেত।
..................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)