বেশিরভাগ মার্কিন নাগরিক ইউক্রেনে সামরিক সহযোগিতা পাঠাতে রাজি নয়
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেন সরকারকে আমেরিকা যে সামরিক সহযোগিতা পাঠাচ্ছে তার প্রতি এখন আর বেশিরভাগ মার্কিন নাগরিকের সমর্থন নেই। তারা বলেছে, আমেরিকার উচিত ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেয়া।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন পুরো জুলাই মাস ধরে একটি জনমত জরিপ পরিচালনা করেছে। ১,২৭৯ জন মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয় এবং গত জুমুয়াবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৫৫ ভাগ মানুষ বলেছে, মার্কিন সরকার ইউক্রেনকে যে বাড়তি সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের উচিত তা বন্ধ করা। তবে শতকরা ৪৫ ভাগ মানুষ বলেছে- ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া উচিত। গত মাসে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৭ হাজার ৫০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।
মার্কিন সহযোগিতা বিষয়ে সিএনএন’র জরিপে অংশ নেয়া শতকরা ৫১ ভাগ মানুষ বলেছে, আমেরিকা এরইমধ্যে ইউক্রেনের জন্য অনেক বেশি কিছু করেছে। তবে সরকার ৪৮ ভাগ মানুষ বলেছে, ইউক্রেনের জন্য আরো বেশি সহযোগিতা দেয়া দরকার। আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে কী ধরনের সহযোগিতা দেয়া উচিত- এমন এক প্রশ্নের জবাবে জরিপে অংশে নেয়া লোকজনের শতকরা ৬৩ ভাগ গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেছে, ৫৩ ভাগ সামরিক প্রশিক্ষণের কথা, ৪৩ ভাগ অস্ত্র সরবরাহের কথা এবং যুদ্ধে মার্কিন সেনাদের অংশগ্রহণের কথা বলেছে সরকার ১৭ ভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)