ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান
-সমর্থকদের উদ্দেশে ইমরান-নীরবে ঘরে বসে থাকবেন না
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
-এবার দল হারা হচ্ছেন ইমরান খান?
-ইমরান কি সহজে ছাড়া পাবেন?
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা ও গ্রেফতারের প্রতিবাদে বেশ কিছু স্থানে রাজপথে নেমেছে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। গত শনিবার (৫ আগস্ট) তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের ডাকে এই বিক্ষোভ হয়। তবে খুব বড় ধরনের জমায়েত হয়নি বলে জানা গেছে।
এদিন, ইমরান খানকে গ্রেফতারে সবচেয়ে বড় সমাবেশ হয় পেশোয়ারে। তবে শুরু থেকেই কঠোর অবস্থানে ছি ল পুলিশ। ব্যাপক ধরপাকড়ও চালানো হয় এই সমাবেশে।
গত শনিবার সন্ধ্যায় পাঞ্জাবের অ্যাটোক জেলার কুখ্যাত একটি কারাগারে নেয়া হয় পিটিআই নেতা ইমরান খানকে। এদিন আলোচিত তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদ- দেয় ইসলামাবাদের আদালত। দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় রাজনীতি থেকেও। দুপুরেই লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আটকের আগে দেয়া ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান ইমরান খান।
ইমরান খানের এ সাজা ঘিরে দেশটিতে তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের (এসসি) নামী আইনজীবী জুলফিকার আহমেদ ভুট্ট বলেছেন, ইমরান খান এবার পিটিআই-এর চেয়ারম্যান পদও হারাতে পারেন।
তিনি বলেছেন, পিএলডি ৩৬৬/২০১৮-এ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে পিটিআই চেয়ারম্যান হিসেবে ইমরান খানের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)