আবারও বাজারে আগুন:
বেগুন-কাঁকরোলে শতক পার, বাড়ছে ডিম-চালের দাম
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দাম বেড়ে বেগুন-কাঁকরোল এখন শত পার করেছে। একইসঙ্গে তাল মিলিয়ে দামের ক্ষেত্রে সেঞ্চুরি পার করেছে সজনে ডাঁটাসহ গাজরও। অন্যদিকে বন্যার কারণে বাজারে বাড়তি দামে চাল বিক্রি হলেও নতুন চাল আসায় এ দাম কিছুটা কমেছে। এমনটিই বলছেন কারওয়ান বাজারের চাল ব্যবসায়ীরা।
তারা বলেন, কয়েকদিন আগেও চাল কিনেছি বেশি দাম দিয়ে। পরিবহণ ব্যয়সহ অন্যান্য খরচ বাড়ায় আগের চেয়ে চালের দাম বেড়েছে। সবমিলিয়ে বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করেছি। তবে এখন সেই দাম নেই। বাজারে নতুন চাল আসা শুরু করেছে। এতে ইতোমধ্যে চালের দাম কমেছে।
সিটি রাইজ এজেন্সির এক বিক্রেতা বলেন, এখন মিনিকেট চাল প্রতিকেজি সর্বনি¤œ দাম ৬৮ টাকা এবং সর্বোচ্চ ৮০ টাকা, নাজিরশাইল প্রতিকেজি সর্বনি¤œ ৭৬ টাকা এবং সর্বোচ্চ ৮৬ টাকা, আটাশ চাল প্রতিকেজি সর্বোচ্চ ৫১ টাকা, বাসমতি চাল প্রতিকেজি সর্বোচ্চ ৯৬ টাকা এবং চিনিগুড়া চাল প্রতিকেজি সর্বোচ্চ ১৪২ টাকায় পাওয়া যাচ্ছে। এক সপ্তাহের আগেও এসব চালের দাম বাড়তি ছিল। নতুন চাল বাজারে আসায় এখন কিছুটা কমে চাল পাওয়া যাচ্ছে।
বাড়ছে বেগুন, কাকরোল, টমেটো, গাজরসহ সজনে ডাঁটার দাম। সপ্তাহ আগে প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসবের সঙ্গে ছড়া কচু ও পেঁপের দামও বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজির দাম শতকের ঘরে চলে এসেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে মরিচের দাম কেজি প্রতি সেঞ্চুরি পার করেছে। অবশ্য পটল, ঢেঁড়শ ও করলা প্রতি কেজি এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি গত সপ্তাহে একই দামে পাওয়া যেত।
রাজধানীর কারওয়ানবাজার, কাপ্তানবাজারসহ কয়েকটি কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহে যেখানে খুচরা সবজির দোকানে কাকরোল প্রতি কেজি বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৮০ টাকায়, এখন সেই কাকরোল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকায়। গত মাসেও যে বেগুন দাম ছিল ৮০ টাকা, এখন সেই বেগুনের দাম ১০০ টাকার বেশি। তবে বাজারে লম্বা ও গোল বেগুনের দামে ভিন্নতা রয়েছে। এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বাজারে এখন কদু ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। মিষ্টি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ঢেঁড়শ, লতি, চিচিঙ্গা, ধুন্দল বিটরুট, পটল, টমেটো, করলা, কহি প্রতিকেজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে।
কাপ্তানবাজারে সবজি ব্যবসায়ী রাজন মিয়া বলেন, সবজির দাম ওঠানামা করে, তবে এবারে চার-পাঁচটি সবজির দাম শত টাকা পার করেছে। এবারে বেগুন, কাকরোল, গাজর, সজনে ডাঁটাসহ মরিচের দাম বাড়তি জানিয়ে তিনি বলেন, চাহিদা বাড়ায় এখন দাম বাড়তি। অপরদিক মৌসুম না থাকায় বেশকিছু সবজির দাম আগে থেকেই বাড়তি। একই বাজারে কথা হয় সবজি ক্রেতা জোবায়েরের সঙ্গে। তিনি বলেন, কয়েকটি সবজির দাম শত টাকা পার করেছে, যা কিছুদিন আগেও ছিল ৭০ টাকার মতো। কয়েকদিন আগেও সেসব সবজি ৮০ টাকার নিচে কিনতে হয়েছে, তা এখন ১০০ টাকার ওপরে। কোথাও কোথাও মানভেদে দামে পার্থক্য আরও বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












