ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জরুরি নির্দেশনা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে পড়ে আর্থিক ঝুঁকিতে না জড়াতে গ্রাহকদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ ধরনের সেবা নিয়ে বাড়তে থাকা প্রতারণার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক এ সতর্কতামূলক বার্তা দিয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রস্তাব দিচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ, সিভিভি (ঈঠঠ) ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে তাদের কাছে তথ্য শেয়ার করলে জালিয়াতি ও আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়ে।
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় সম্ভাব্য ঝুঁকিগুলো উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে-
(ক) কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা
(খ) অননুমোদিত আর্থিক লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা
(গ) গ্রাহকের অর্থনৈতিক ক্ষতি ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিঘিœত হওয়া
(ঘ) সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় সাইবার ঝুঁকি বৃদ্ধি পাওয়া
এ ধরনের প্রতারণা এড়াতে গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কার্ড সংক্রান্ত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কোনো অবস্থাতেই ওটিপি (ঙঞচ), কার্ড নম্বর, সিভিভি বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করতে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।
এছাড়া কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা দিলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)