বেগমগঞ্জে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, ৩২৫টি অবমুক্ত
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে বন বিভাগ, যার মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত কচ্ছপ রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভিন্ন পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে ওই সময় ঘরের মধ্যে কেউ ছিল না।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারি বন সংরক্ষণ এ কে এম আরিফ উজ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি চক্র বিভিন্ন স্থান থেকে কচ্ছপগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে একত্রিত করেছে। আমাদের অভিযানের খবর পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে জীবিত ও মৃত কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মৃত কচ্ছপগুলোর মধ্যে কিছু মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির কয়েকটি কচ্ছপ ঢাকার ল্যাবে নেওয়া হয়েছে। জীবিত কচ্ছপগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেশের বিভিন্ন অবমুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)