নলকূপ বসিয়ে বালু উত্তোলন ওলামা দলের সভাপতির
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে কৃষি জমিতে অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে সড়ক নির্মাণ করছে শামসুদ্দিন পীর নামে ওলামা দলের সভাপতি। এতে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুৎ কুল তেমনি থেকে রোয়াইল ইউনিয়ন সদর পর্যন্ত দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের কাজ চলছে। ১১ দিন যাবৎ ওই গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে এ রাস্তা নির্মাণের কাজ করা হলেও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুৎকুল তিন রাস্তার মোড় থেকে রোয়াইল ইউনিয়ন সদর পর্যন্ত দুই কিলোমিটার একটি মাটির রাস্তার অনুমোদন দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তাটির কাজ পান উপজেলা ওলামা দলের সভাপতি পির শামসুদ্দিন চিশতি। রাস্তাটি নির্মাণের পূর্ব শর্ত হলো আশপাশের জমি থেকে কোনো প্রকার মাটি নেওয়া যাবে না। বাইরে থেকে মাটি বা বালু কিনে এনে এ রাস্তা নির্মাণ করতে হবে। অথচ ধামরাই উপজেলা ওলামা দলের সভাপতি পীর শামসুদ্দিন চিশতি বালুমহল থেকে মাটি বা বালু না এনে স্থানীয় কৃষক ফারুক হোসেনের জমিতে অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে এই সড়ক নির্মাণ করছেন। এতে প্রবল ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় কৃষক সহ সমাজ সচেতন মহল।
এ ব্যাপারে ধামরাই উপজেলা ওলামা দলের সভাপতি পীর শামসুদ্দিন চিশতি বলেন, এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই রাস্তাটির অনুমোদন দিয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে ট্রাকযোগে বালবাহার থেকে বালু আনা সম্ভব হচ্ছে না। এছাড়া রাস্তার আশেপাশের জমি থেকেও কোনো মাটি নেওয়া যাবে না। এদিকে রাস্তা নির্মাণের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পথে। সেই বিবেচনা করে ফারুকের জমিতে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এতে তেমন কোনো ভূমিধসের আশঙ্কা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












