বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্বাভাবিক নিয়মে অঝোর ধারায় বৃষ্টি ঝরার কথা থাকলেও এবার উল্টো তীব্র গরমের ভোগান্তিতে পড়তে যাচ্ছে সাধারণ মানুষ। বর্ষার আগমনী মাসের শুরুতেই দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে সার্বিক তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সাধারণত এই সময়ে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করে এবং বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। কিন্তু এবার জুন মাসে গড়ের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশে এই মাসে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড থাকলেও এবার তা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বৃষ্টির ঘাটতির পাশাপাশি এই মাসে সাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নি¤œচাপে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যদিকে, গত মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগে সর্বোচ্চ ৯৯ শতাংশ বেশি বৃষ্টি হলেও চট্টগ্রাম, খুলনা ও বরিশালে অপেক্ষাকৃত কম বৃষ্টি ঝরেছে।
এর আগে দেশের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে পরিচিত এপ্রিলেও অস্বাভাবিক বৃষ্টিপাত দেখেছে দেশবাসী। ওই মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হওয়ায় হাওর অঞ্চলের কৃষকদের ব্যাপক ফসলহানি ঘটে। ফলে গত দুই মাসের অস্বাভাবিক বৃষ্টির পর এবার ভরা বর্ষায় তাপপ্রবাহের শঙ্কা জনজীবনে নতুন করে দুর্ভোগের আভাস দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)