নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
অল্প সময়ে অনেক লাভের আশায় জমানো সঞ্চয়ের পুরোটাই লগ্নি করেছিলো ‘গ্লোবাল ক্রিপ্টো ইনভেস্ট’ নামের একটি সাইটে। কিন্তু মাত্র তিন দিনের মাথায় উধাও ওয়েবসাইট। সঙ্গে মুছে ফেলা হয়েছে টেলিগ্রাম গ্রুপও। প্রতারণার শিকার হওয়ার পর এভাবে নিজের জীবনের গল্প শোনালেন তরুণ উদ্যোক্তা জমির উদ্দিন।
শুধু জমির নন, চট্টগ্রামসহ পুরো দেশে অভিন্ন কায়দায় প্রতিদিন শত শত মানুষ নিঃস্ব হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ফাঁদে পড়ে। নেট দুনিয়ায় প্রতারণার জাল বিছিয়েছে দেশি ও আন্তর্জাতিক প্রতারক চক্র নিঃস্ব করছে মানুষকে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে ভার্চুয়াল ডাকাতির চাঞ্চল্যকর তথ্য।
চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ‘আমরা প্রতিনিয়ত সাইবার ক্রাইমের নানা ধরনের অভিযোগ পাচ্ছি। তার মধ্যে ক্রিপ্টোকারেন্সি কিংবা আর্থিক প্রতারণার ঘটনাও রয়েছে। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এ ধরনের অপরাধ রোধে দ্রুত সময়ের মধ্যেই সাইবার সাপোর্ট সেন্টার চালু করছে সিএমপি।’
প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী বলেন, দেশে ক্রিপ্টোকারেন্সির আইনি বৈধতা বাংলাদেশে না থাকায় প্রতারণার শিকার হয়েও অনেকে যথাযথ আইনি সহায়তা নিতে পারছে না। একবার অর্থ হাতছাড়া হলে আইনি প্রক্রিয়ায় তা উদ্ধার করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক চক্রগুলো যে ভয়ংকর ডিজিটাল সা¤্রাজ্য গড়ে তুলেছে, তা ভাঙতে প্রয়োজন কঠোর সাইবার নজরদারি এবং ব্যাপক মাত্রায় জনসচেতনতা।
অনুসন্ধানে দেখা গেছে, নেট দুনিয়ার প্রতারণার জাল বিছিয়ে চলছে ‘ভার্চুয়াল ডাকাতি’। এ ডাকাতির জন্য সাইবার অপরাধীদের প্রধান বিচরণক্ষেত্র হলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মেসেজিং অ্যাপ। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ডিসকর্ড-এর মতো প্ল্যাটফর্মগুলোতে হাজার হাজার ভুয়া ইনভেস্টমেন্ট গ্রুপ তৈরি করে নিঃস্ব করছে সাধারণ লোকজনকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)