বিহারে পূজায় পানিতে ডুব দিতে গিয়ে মৃত্যু ৩৭ শিশুসহ ৪৬ জনের
সন্তানকে নিয়েই পানিতে ডুব দিতে গিয়ে ভারতের বিহার রাজ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের। মৃতদের মধ্যে শিশু রয়েছে ৩৭ জন। গত বুধবার থেকে সে রাজ্যের ১৫টি জেলা থেকে মিলেছে এমনই মর্মান্তিক মৃত্যুর খবর।
বৃহস্পতিবার বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জীবিতপুত্রিকা’ নামে তিনদিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে। সন্তানের মঙ্গলকামনা করে মায়েরা ডুব দেয় নদীর পানিতে। আর সেই সময় তাদের কোলে থাকে সন্তানরাও। আর তা করতে গিয়েই এই মৃত্যুমিছিল। নিহতদের মধ্যে চারজন মহিলা রয়েছে বলেও জানানো হয়েছে।
গত বছর এই উৎসবের পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছিলো ২২ জন। এবার এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। নদীর পানিতে তলিয়ে গেছে আরো তিনজন। তাদের মৃতদেহ না মিললেও তাদের মৃত বলেই ঘোষণা করেছে বিহার প্রশাসন।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।