লেবাননেও নাস্তানাবুদ হবে সন্ত্রাসী ইসরাইল
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে দিতে লেবাননে স্থল হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি বাহিনী যদি সত্যিই লেবাননে প্রবেশ করে তাহলে তারা ‘ভিন্ন’ এক যুদ্ধে প্রবেশ করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এই যুদ্ধ তাদের জন্য হবে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং লড়াই।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দখলদার ইসরায়েলের সেনারা লেবাননের যেসব জায়গায় প্রবেশের চিন্তাভাবনা করছে সেসব জায়গা হিজবুল্লাহর যোদ্ধারা বেশ ভালোভাবে জানেন-চেনেন। লেবানন যুদ্ধ কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটি ২০০৬ সালেই ইসরায়েল বুঝতে পেরেছিল বলে উল্লেখ করেছে আলজাজিরা।
জর্ডানের আম্মান থেকে আলজাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী যদি লেবাননে স্থল হামলা চালায় তাহলে তারা এমন একটি পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফেরার কোনো সুযোগ থাকবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পেজার-ওয়াকিটকি ও বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহকে দুর্বল করে দিতে চেয়েছিল ইসরায়েল। কিন্তু তারা এতে সফল হয়নি। হিজবুল্লাহ এখনো রকেট হামলা বন্ধ করেনি। উল্টো তারা ইসরায়েলি বাণিজ্যিক নগরী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, যদিও ইসরায়েলিরা লেবাননে স্থল হামলার হুমকি-ধামকি দিচ্ছে। কিন্তু তারা তাদের পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে অবগত আছে- এর আগেও হিজবুল্লাহকে ধ্বংস করে দিতে অভিযান চালানো হয়েছে। কিন্তু সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।